উৎসব ভাতা (Festival Bonus): শ্রমিক ভাই-বোনদের অধিকার ও নিয়মাবলী

১. উৎসব ভাতা কী?

বাংলাদেশ শ্রম আইনের ভাষায়, কোনো কারখানা বা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের তাদের নিজ নিজ ধর্মীয় উৎসবের (যেমন: ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি) ঠিক আগে যে বোনাস প্রদান করা হয়, তাকেই উৎসব ভাতা বলে।
২. কারা এই ভাতা পাবেন?
• যেকোনো কারখানা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রমিক।
শ্রমিক যে ধর্মেরই হোন না কেন, তাদের প্রধান ধর্মীয় উৎসবের আগে এই ভাতা পাওয়ার অধিকার রাখেন। যদিও বাংলাদেশে প্রায় সকল প্রতিষ্ঠানই দুই ঈদের আগে উৎসব ভাতা প্রদান করে।
৩. ভাতার পরিমাণ ও নিয়মঃ
শ্রম আইনে ‘বিধি দ্বারা নির্ধারিত’ কথাটি উল্লেখ আছে। অর্থাৎ বোনাসের পরিমান বাংলাদেশ শ্রম বিধিমালাতে বলা আছে। বাংলাদেশ শ্রম বিবিধমালা, ২০১৫-এর বিধি ১১১ অনুযায়ী এই ভাতার হিসাব সাধারণত নিচের মতো হয়ঃ
• যে শ্রমিক অবিচ্ছন্নভাবে কোন প্রতিষ্ঠানে ১ বছর চাকুরি সম্পন্ন করেছেন, তিনি বছরে দুটি উৎসব ভাতা পাবেন। প্রতিটি ভাতার পরিমাণ হবে অনধিক মূল মজুরীর (Basic Salary) সমান, অর্থাৎ মূল মজুরীর বেশী নয়।
একটি উদাহরণের মাধ্যমে বুঝে নিনঃ
ধরুন, করিম সাহেব একটি পোশাক কারখানায় কাজ করেন এবং সেখানে তার চাকুরির বয়স ১ বছরের বেশি। তার মাসিক মোট বেতন (Gross Salary) ১৫,০০০ টাকা। এর মধ্যে তার মূল মজুরী (Basic Salary) হলো ৮,৫০০ টাকা।
হিসাবঃ
•তিনি ১টি উৎসব ভাতা পাবেন সর্বোচ্চ ৮,৫০০ টাকা। এর বেশী নয়।
আংশিক বোনাসঃ
অনেক প্রতিষ্ঠান শ্রমিকের চাকুরির বয়স ১ বছরের কম হলেও প্রতিষ্ঠান তাদের নিজস্ব পলিসি অনুসারে শ্রমিকদের আনুপাতিক হারে (Pro rata basis) উৎসব ভাতা প্রদান করেন। এটি একটি Best Practice হিসাবে গন্য হয়।
একটি উদাহরণের মাধ্যমে বুঝে নিনঃ
ধরুন, রহিম সাহেব একটি পোশাক কারখানায় কাজ করেন এবং সেখানে তার চাকুরির বয়স ৭ মাস। তার মাসিক মোট বেতন (Gross Salary) ১৫,০০০ টাকা। এর মধ্যে তার মূল মজুরী (Basic Salary) হলো ৮,৫০০ টাকা। প্রতিষ্ঠানের পলিসি অনুসারে চাকুরীর মেয়াদ ৬ মাস থেকে ৯ মাসের মধ্যে হলে মূল বেতনের ৫০% উৎসব ভাতা পাবেন।
হিসাবঃ
• তিনি ১টি উৎসব ভাতা পাবেন (৮,৫০০ X ৫০%) = ৪২৫০ টাকা।
মনে রাখতে হবে, উৎসব ছুটি শুরু হওয়ার আগেই মালিককে উৎসব ভাতা পরিশোধ করতে হবে।
উৎসব ভাতা প্রদানে ব্যর্থ হলে শাস্তি (ধারা ৩০৭ অনুযায়ী)ঃ
যদি কোনো মালিক বা ব্যক্তি শ্রম আইনের কোনো বিধান, বিধি (Rule) বা প্রবিধান লঙ্ঘন করেন, তবে তার জন্য নিচের শাস্তির ব্যবস্থা রয়েছে (২০২৫ সালের ৬৫ নং অধ্যাদেশ অনুযায়ী সংশোধিত):
কারাদণ্ড: সর্বোচ্চ ৩ (তিন) মাস পর্যন্ত জেল।
অর্থদণ্ড (জরিমানা): সর্বনিম্ন ২৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা।
উভয় দণ্ড: অপরাধের গুরুত্ব অনুযায়ী জেল এবং জরিমানা উভয়ই হতে পারে।

Post a Comment

Previous Post Next Post