অবসর গ্রহণ ও চাকুরির শেষে আপনার পাওনা কত?

১. অবসর গ্রহণ (Retirement) [ধারা ২৮]

• বয়স সীমাঃ একজন শ্রমিকের বয়স ৬০ (ষাট) বছর পূর্ণ হলে তিনি স্বাভাবিকভাবে অবসরে যাবেন।
• স্বেচ্ছায় অবসরঃ যদি কোনো শ্রমিক একটি প্রতিষ্ঠানে টানা ২৫ বছর চাকুরি করেন, তবে তিনি চাইলে নিজ থেকেই অবসর নিতে পারেন।
বয়স যাচাইঃ অবসরের ক্ষেত্রে শ্রমিকের সার্ভিস বইয়ে (Service Book) লেখা জন্ম তারিখই চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে।
• পুনরায় নিয়োগঃ মালিক পক্ষ চাইলে অবসরপ্রাপ্ত কোনো শ্রমিককে পরবর্তীতে চুক্তিতে (Contractual) নিয়োগ দিতে পারেন।
২. স্থায়ী শ্রমিকের ক্ষতিপূরণ বা গ্র্যাচুইটি [ধারা ২৬(৪)]
স্থায়ী শ্রমিকের চাকুরির অবসান হলে মালিককে নির্দিষ্ট হারে টাকা দিতে হয়ঃ
• হিসাবঃ
শ্রমিকের প্রতি এক বছরের চাকুরির জন্য ৩০ দিনের মূল মজুরি অথবা গ্র্যাচুইটি (যদি থাকে), এই দুটির মধ্যে যেটি পরিমাণে বেশি হবে, মালিককে সেটিই প্রদান করতে হবে। এই টাকা শ্রমিকের অন্যান্য পাওনা সুবিধার অতিরিক্ত হিসেবে গণ্য হবে।
একনজরে পাওনার হিসাব (উদাহরণ):
যদি একজন স্থায়ী শ্রমিক ১০ বছর চাকুরি করে অবসরে যান এবং তার শেষ মাসের মূল মজুরি হয় ১০,০০০ টাকাঃ
• তার প্রতি বছরের জন্য পাওনাঃ ১০,০০০ টাকা (৩০ দিনের মজুরি)।
• মোট ১০ বছরের জন্য পাবেনঃ ১০ × ১০,০০০ = ১,০০,০০০ টাকা। (যদি গ্র্যাচুইটি এর চেয়ে বেশি হয়, তবে তিনি গ্র্যাচুইটির টাকাই পাবেন)।

Post a Comment

Previous Post Next Post