শ্রমিক কর্তৃক চাকুরী অবসান ও পাওনা সংক্রান্ত নিয়মাবলী

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা-২৭ অনুযায়ী একজন শ্রমিক যখন নিজে থেকে চাকরি ছেড়ে বা ইস্তফা দেন (Resign) তার পদ্ধতি বাংলাদেশ শ্রম আইন অনুসারেঃ

১. নোটিশ পিরিয়ড (Notice Period):

  • স্থায়ী শ্রমিকঃ কমপক্ষে ৬০ দিনের লিখিত নোটিশ দিতে হবে
  • অস্থায়ী শ্রমিকঃ মাসিক ভিত্তিতে নিযুক্ত হলে ৩০ দিন এবং অন্যান্য ক্ষেত্রে ১৪ দিনের নোটিশ দিতে হবে
  • বিকল্প ব্যবস্থাঃ নোটিশ না দিয়ে চাকরি ছাড়তে চাইলে নোটিশ মেয়াদের মজুরির সমপরিমান অর্থ মালিককে প্রদান করে তাৎক্ষণিক ইস্তফা (Resign) দিতে পারবেন।

. ইস্তফা (Resign) পরবর্তী আর্থিক সুবিধা (Compensation): স্থায়ী শ্রমিক ইস্তফা দিলে তার চাকরির বয়স অনুযায়ী প্রতি পূর্ণ বছরের জন্য নিচের হারে ক্ষতিপূরণ পাবেনঃ

  • ৩ বছর পর্যন্ত অবিচ্ছিন্নভাবে চাকরি ➜ প্রতি বছরের জন্য ৭ দিনের মজুরি
  • ৩ বছরের বেশি কিন্তু ১০ বছরের কম অবিচ্ছিন্নভাবে চাকরি ➜ প্রতি বছরে জন্য ১৫ দিনের মজুরি
  • ১০ বছর বা তার বেশি অবিচ্ছিন্নভাবে চাকরি ➜ প্রতি বছরের জন্য ৩০ দিনের মজুরি

অথবা গ্রাচ্যুইটি (যদি থাকে), যেটি বেশি হবে সেটি পাবেন

এই ক্ষতিপূরণ আইনে প্রাপ্য অন্যান্য সুবিধার (যেমন ছুটির টাকা, বকেয়া বেতন ইত্যাদি) অতিরিক্ত হিসাবে দিতে হবে।

Post a Comment

Previous Post Next Post