দক্ষ কারিগর থেকে কৌশলী নেতৃত্বঃ ম্যানুফ্যাকচারিংয়ে রিক্রুটমেন্ট ও ট্যালেন্ট ম্যানেজমেন্টের ব্লু-প্রিন্ট

ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—সঠিক সময়ে সঠিক দক্ষতা সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া। এখানে কাজটা শুধু ডেস্ক জব নয়, এখানে প্রতিটা সেকেন্ড প্রোডাকশনের সাথে যুক্ত। যারা শুধু বায়োডাটা দেখে লোক নেয় তারা পিছিয়ে পড়ে, আর যারা 'ট্যালেন্ট ইকোসিস্টেম' তৈরি করে তারা জয়ী হয়

১. কৌশলগত রিক্রুটমেন্টঃ লোক নেওয়া বনাম মেধা নির্বাচন

ম্যানুফ্যাকচারিংয়ে নিয়োগ প্রক্রিয়াটি কেবল 'শূন্য পদ পূরণ' হওয়া উচিত নয়

  • Skill Gap Analysis: নিয়োগের আগে ভাবুন আপনার ফ্লোরে এখন কী দরকার? টেকনিক্যাল দক্ষতা নাকি লিডারশিপ?
  • Behavioral Interviewing: একজন প্রার্থী খুব ভালো মেশিন চালাতে পারেন, কিন্তু তিনি কি টিম প্লেয়ার? ম্যানুফ্যাকচারিংয়ে 'Attitude' টেকনিক্যাল স্কিলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ স্কিল শেখানো যায় কিন্তু আচরণ নয়
  • Sourcing Strategy: শুধু জব পোর্টাল নয়, টেকনিক্যাল ইনস্টিটিউট এবং রেফারাল প্রোগ্রামের ওপর জোর দিন

২. অনবোর্ডিংঃ প্রথম ৯০ দিনের গুরুত্ব

অধিকাংশ শ্রমিক বা কর্মকর্তা প্রথম ৩ মাসের মধ্যে চাকরি ছেড়ে দেন। কেন? কারণ তাদের অনবোর্ডিং সঠিক হয় না

  • Shop-floor Immersion: নতুন জয়েন করা কর্মকর্তাকে প্রথম কয়েকদিন প্রোডাকশন ফ্লোরের বাস্তব অভিজ্ঞতা নিতে দিন
  • Buddy System: নতুন কর্মীকে একজন অভিজ্ঞ 'মডারেটর' বা 'বাডি'র সাথে পরিচয় করিয়ে দিন, যাতে তিনি দ্রুত কালচারের সাথে খাপ খাইয়ে নিতে পারেন

৩. ট্যালেন্ট ম্যানেজমেন্টঃ 'হায়ার' করার চেয়ে 'নার্চার' করা শ্রেয়

একজন সিনিয়র এইচআর হিসেবে আমি বিশ্বাস করি, বাইরে থেকে ট্যালেন্ট কেনার চেয়ে ভেতরে ট্যালেন্ট তৈরি করা সাশ্রয়ী এবং টেকসই

  • Upskilling & Reskilling: প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে আপনার কর্মীদের প্রশিক্ষণ দিন। আজ যে হেল্পার, কাল সে যেন অপারেটর হতে পারে
  • Succession Planning: আপনার ফ্লোর ম্যানেজার যদি আজ চলে যান, তবে তার জায়গায় বসার মতো কেউ কি তৈরি আছে? ব্যাকআপ লিডারশিপ তৈরি করাই হলো ট্যালেন্ট ম্যানেজমেন্টের আসল সার্থকতা

৪. রিটেনশণঃ কেন তারা আপনার সাথে থাকবে?

ম্যানুফ্যাকচারিংয়ে 'Attrition Rate' কমানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ

  • Recognition: প্রোডাকশন টার্গেট অ্যাচিভ করলে ছোট একটি স্বীকৃতি বা ইনসেনটিভ জাদুর মতো কাজ করে
  • Safe Environment: কর্মস্থলের নিরাপত্তা (Compliance) এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করুন। মানুষ কাজ ছাড়ে না, মানুষ আসলে খারাপ ম্যানেজমেন্ট ছাড়ে

ম্যানুফ্যাকচারিং সেক্টরে HR মানে কেবল ফাইল ম্যানেজমেন্ট নয়, এটি হলো হিউম্যান ক্যাপিটালকে প্রফিটে রূপান্তর করার শিল্প। আপনার হায়ার করা প্রতিটি মানুষ যেন কোম্পানির ভিশনের সাথে এলাইন থাকে

Post a Comment

Previous Post Next Post