Factory HR-এ Authority কীভাবে তৈরি করবেন

“ভয়ে মানুষ চুপ থাকে—বিশ্বাসে মানুষ পাশে দাঁড়ায়।”

Factory HR-এ Authority মানে গলা উঁচু করা, শাস্তি দেখানো বা ক্ষমতা জাহির করা নয়।
👉 Authority মানে কথা মানে—কারণ মানুষ আপনাকে বিশ্বাস করে।

১. নিয়মের আগে ন্যায্যতা দেখান

Factory HR-এ শুধু “Policy অনুযায়ী চলব” বললে কাজ হয় না।
মানুষ আগে দেখে—আপনি ন্যায্য কিনা।

উদাহরণঃ
একই ভুলে দু’জনকে দু’রকম আচরণ করলে Authority ভাঙে।
একই নিয়ম, একই সিদ্ধান্ত—সবাই বুঝে নেয় HR fair।

📌 Fairness = Authority-এর ভিত্তি।

২. কথা রাখতে চেষ্টা করুন

HR যদি কথা রাখে, বিশ্বাস তৈরি হয়।

উদাহরণঃ
বললেন—“কাল জানাবো”। কালই জানাবেন - সমাধান হোক বা না হোক।

📌 Follow-through না থাকলে Authority থাকে না।

৩. ফ্লোরে উপস্থিত থাকুন

Desk থেকে Authority আসে না—ফ্লোর থেকে আসে।

উদাহরণঃ
HR লাইনে গিয়ে সমস্যা নিজে দেখে বললে - Supervisor ও Worker দু’পক্ষই গুরুত্ব দেয়।

📌 Presence = Credibility।

৪. শুনুন—তারপর সিদ্ধান্ত নিন

ভালো HR আগে শোনে, পরে বলে।

উদাহরণঃ
Worker অভিযোগ করছে, Supervisor বিরক্ত -
HR দু’পক্ষের কথাই শোনে, তারপর সিদ্ধান্ত দেয়।

📌 শোনা মানে দুর্বলতা না—এটাই শক্তি।

৫. “না” বলুন—কিন্তু যুক্তি দিয়ে

সব কথায় “হ্যাঁ” বললে HR দুর্বল হয়,
সব কথায় “না” বললে HR কঠোর হয়।

সঠিক পথঃ
❌ “এটা হবে না” এভাবে না বলে বলুন
✅ “এই কারণে এটা সম্ভব না—এই বিকল্পটা করি”

📌 Reasoned ‘No’ = Respect।

৬. ভুল হলে স্বীকার করুন

Authority মানে কখনো ভুল না করা নয়। ভুল হলে স্বীকার করার সাহস থাকা দরকার।

উদাহরণঃ
Payroll ভুল—HR বলে, “ভুল হয়েছে, ঠিক করছি।”
বিশ্বাস বাড়ে, ভয় কমে।

📌 Honesty builds Authority.

৭. কাউকে সবার সামনে ছোট করবেন না

Worker বা Supervisor—কাউকেই নয়।

উদাহরণঃ
ভুল থাকলে বলুন—“আলাদা করে কথা বলি।”

📌 সম্মান দিলে Authority টেকে।

🔑 Beginner HR-এর ৫টি Golden Rule

✔ ন্যায্য থাকুন
✔ কথা রাখুন
✔ ফ্লোরে থাকুন
✔ যুক্তি দিন
✔ সম্মান বজায় রাখুন

শেষ কথাঃ

Factory HR-এ সত্যিকারের Authority আসে-ভয় থেকে নয়, বিশ্বাস থেকে।

যেদিন Worker বলবে - “HR আছে, ঠিক হবে”
সেদিন বুঝবেন, আপনার Authority তৈরি হয়েছে।

Post a Comment

Previous Post Next Post