Manufacturing HR কেন আলাদা?

“সব HR এক না—আর Factory HR তো একদমই আলাদা।”

অনেকে ভাবে HR মানেই Recruitment, Payroll আর Policy। কিন্তু যখন আপনি একটি ফ্যাক্টরিতে ঢুকবেন, তখন বুঝবেন—
👉 Manufacturing HR মানে মানুষ + উৎপাদন + চাপ + আইন—সব একসাথে সামলানো। 

1. HR এখানে সরাসরি Production-এর সাথে যুক্ত

Office HR-এ কাজের ফল হয় ধীরে, কিন্তু Factory HR-এ একটি ভুল সিদ্ধান্তের ফল সেদিনই লাইনে পড়ে।

উদাহরণ:
একটি লাইনে Skilled অপারেটর না বসালে—

  • Efficiency কমে
  • OT বাড়ে
  • Supervisor HR-কে দোষ দেয়

📌 এখানে HR মানে “Support” না, Production Partner। 

2. এখানে Headcount নয়, Skill সবচেয়ে গুরুত্বপূর্ণ

Office-এ ১ জন ভালো হলে চলে, Factory-তে ১০ জন থাকলেও কাজ নাও চলতে পারে—
যদি তারা সঠিক দক্ষ না হয়।

উদাহরণঃ
১০ জন নতুন অপারেটর ≠ ৫ জন Skilled অপারেটর
ফলঃ

  • লোক আছে
  • কাজ নেই

📌 Manufacturing HR শিখায়:
“
লোক গোনা নয়, Skill বোঝা।” 

3. HR-কে অফিস ছাড়তে হয় (Desk HR কাজ করে না)

Manufacturing HR শুধু ডেস্কে বসে করলে ব্যর্থ হবে।

বাস্তবতাঃ

  • HR-কে ফ্লোরে যেতে হয়
  • শ্রমিকের কথা শুনতে হয়
  • প্রোডাকশন এর লোকদের কথা শুনতে হয়

উদাহরণঃ
একজন শ্রমিক ছুটি চায়—
Desk HR 
বলবে “Policy অনুযায়ী ছুটি দেওয়া যাবে না। কিন্তু Factory HR জিজ্ঞেস করবে—
👉 “কেন দরকার? কী সমস্যা?”

📌 এখানে HR মানে Human বোঝা। 

4. শ্রম আইন এখানে কাগজ না, বাস্তব ঝুঁকি

Office-এ Labour Law থাকলেও চাপ কম, Factory-তে Labour Law মানে—

  • Audit
  • Inspection
  • Worker complaint

উদাহরণঃ
Attendance 
বা OT ভুল হলে—
শুধু HR না, পুরো Management ঝুঁকিতে পড়ে।

📌 Manufacturing HR মানে Risk Controller। 

5. এখানে HR সবসময় চাপের মধ্যে কাজ করে

Buyer pressure, Production delay, Worker issue— সবকিছুর মাঝখানে HR।

উদাহরণঃ
Production 
বলবে: “আজই লোক চাই”, Management বলবে: “খরচ কমাও”, Worker বলবে: “OT কমাও”

📌 Manufacturing HR শেখায়—
Balance & Decision Making
। 

6. এখানে HR ধীরে ধীরে নেতা হয়

Factory HR আপনাকে শিখাবে:

  • মানুষ পড়তে
  • সমস্যা সামলাতে
  • সিদ্ধান্ত নিতে

একজন Beginner HR যদি Factory-তে টিকে যায়, সে যেকোনো HR Role-এ সফল হতে পারে। 

Beginner HR-এর জন্য ৫টি টিপস

✔ ফ্লোরে যান, শুধু ফাইল দেখবেন না
✔ প্রোডাকশন এর লোকদের কথা কথা শুনুন এবং যাচাই করুন
✔ Skill Matrix বুঝতে শিখুন
✔ Labour Law বুঝুন
✔ সব সমস্যার সমাধান Recruitment নয় 

মনে রাখবেনঃ

Manufacturing HR কঠিন। কিন্তু এখানেই আপনি আসল HR হওয়া শিখবেন।

📌 Factory HR আপনাকে বানাবে-
👉 Strong
👉 Practical
👉
 Decision Maker

Post a Comment

Previous Post Next Post