অনেকেই ভাবে, HR সবকিছু জানে কিন্তু মুখ খুলে না। এতে ভুল ধারণা তৈরি হয়—মানুষ ধরে নেয়, HR তথ্য লুকায়। বাস্তবটা অন্যরকম। HR অবশ্যই অনেক তথ্য জানে, কিন্তু সব কিছু ফাঁস করা তার কাজ না। আসলে, তথ্য দেওয়া ছাড়াও HR-এর বড় দায়িত্ব হলো বিশ্বাস ও গোপনীয়তা ধরে রাখা।
HR Confidentiality মানে, কর্মী বা অফিসের সংবেদনশীল তথ্য অন্যের
সঙ্গে শেয়ার না করা, যদি না অনুমতি
থাকে। ধরুন, ব্যক্তিগত তথ্য, বেতন,
কোনো
তদন্ত, শাস্তিমূলক সিদ্ধান্ত, মেডিকেল বা পারিবারিক বিষয়—এসবই HR-এর কাছে থাকে, কারণ কর্মীরা বিশ্বাস করে ওখানে।
কেন HR সব কথা বলতে পারে না?
১. ব্যক্তিগত
গোপনীয়তা রক্ষার জন্য
ধরা যাক, কেউ HR-কে জানালো
পারিবারিক সমস্যার কথা জানালো। HR
সেটা
সবাইকে বলে
দিলে ওই কর্মী আর কখনও HR-কে বিশ্বাস করবে না। তার ওপর সাহস করে কিছু বলতেই পারবে না।
২. তদন্ত
চলাকালে তথ্য গোপন রাখতে
যদি অভিযোগ বা আচরণগত
সমস্যা নিয়ে তদন্ত চলছে, আর তদন্ত শেষের
আগেই খবর ছড়িয়ে পড়ে—তাহলে ভুল বোঝাবুঝি,
গুজব, এমনকি তদন্ত কার্যক্রমে ঝামলা হতে
পারে।
৩. আইনি ঝুঁকি
কমাতে
অনেক তথ্য আইনের দিক
দিয়ে গোপন রাখা বাধ্যতামূলক। যেমনঃ বেতন, শাস্তিমূলক রেকর্ড, ব্যক্তিগত ডাটা। এসব প্রকাশ করলে আইনি
সমস্যায় পড়ার
সম্ভাবনা থাকে।
৪. অফিসের
শান্তি বজায় রাখতে
সব তথ্য সবার জানা
দরকার হয় না। কিছু তথ্য সীমাবদ্ধ থাকলে অপ্রয়োজনীয় গুজব, উত্তেজনা, অস্থিরতা কমে।
একটা উদাহরণ দেই—কোনো
কর্মী HR-কে অভিযোগ করলো তার Supervisor-এর আচরণ নিয়ে। HR যদি সবাইকে জানিয়ে দেয়, "ওই Supervisor-এর বিরুদ্ধে অভিযোগ
এসেছে," তাহলে অবস্থাটা
আরো খারাপ হতে পারে। কিন্তু HR চুপচাপ তদন্ত
করে, পরে ন্যায্য সিদ্ধান্ত
দিলে—সমস্যা মিটে যায়, বিশ্বাসও থাকে।
HR Confidentiality ভাঙলে কী হয়?
—কর্মীরা HR-এর ওপর থেকে বিশ্বাস হারায়,
—কেউ সহজে অভিযোগ করতে সাহস পায় না,
—অফিসে গুজব আর অসন্তোষ বাড়ে।
HR-এর সবচেয়ে বড় সম্পদ আসলে Trust।
Ethical HR-এর Confidentiality রুলসঃ
১. কর্মীর তথ্য গোপন
রাখুন
২. অপ্রয়োজনে তথ্য
শেয়ার করবেন না
৩. সংবেদনশীল তথ্য
সীমিত রাখুন
৪. লিখিত রেকর্ড
নিরাপদে রাখুন
৫. পেশাগত সীমা বজায়
রাখুন
মনে রাখবেনঃ
HR সব জানে, কিন্তু সব বলা আসলে তার দায়িত্ব না। সবচেয়ে জরুরি হয়ে
দাঁড়ায় মানবিক বিশ্বাস ধরে রাখা।
Confidentiality না থাকলে HR হচ্ছে স্রেফ একটা অফিস। Confidentiality থাকলে সেটা নিরাপদ, ভরসার জায়গা।
