অনেকে এখনো মনে করে, HR মানেই স্রেফ Policy, Rule, File, আর Circular। আসলে ভালো HR হতে গেলে কাগজের হিসেব বাদ দিয়ে মানুষকে বুঝতে হবে। Policy থাকলে ভালো, কিন্তু মানুষের বাস্তবতা না বোঝার ফলেই এগুলো ঠিকভাবে কাজ করে না।
HR Mindset বদলানো কেন জরুরি?
অনেক প্রতিষ্ঠানে HR নিয়ে কর্মীদের ধারণা-
- HR মানেই শাস্তি
- HR মানেই নিয়ম
- HR মানেই “না” বলা
কিন্তু, আজকের HR এর কাজ অনেক আলাদা। এখন HR হল-
- Problem
Solver
- People
Coach
- Culture
Builder
তাই সবচেয়ে বড়
পরিবর্তনটা মানসিকতায়।
Policy-driven HR আর People-driven HR এর মধ্যে ফারাকটা
স্পষ্ট-
Policy-driven HR:
শুধু নিয়ম দেখায়, “Policy allow করে না” বলে, দূরত্ব তৈরি করে, ফাইল দেখে সিদ্ধান্ত নেয়।
People-driven HR:
মানুষের বাস্তবতা বোঝে, সমাধানের পথ খুঁজে, বিশ্বাস তৈরি করে, মানুষ দেখে সিদ্ধান্ত নেয়।
ভালো HR Policy মানে, কিন্তু তার আগে মানুষকে বোঝে।
HR কীভাবে মানুষ বোঝে?
১. শুনতে শিখতে
হবে
HR-এর সবচেয়ে বড় স্কিল হল Listening। Worker যখন কথা বলে, ও শুধু অভিযোগ করে না, নিজের অভিজ্ঞতা শেয়ার করে। শুনলেই সমস্যা
অর্ধেক মেটায়।
২. পরিস্থিতি
বুঝতে হবে
একই Policy সব জায়গায় চলবে না। ধরো, কেউ দেরি করেছে। Policy বলছে Warning, কিন্তু হয়তো তার
পরিবারে সমস্যা। এখানে HR বিচারক না, বোঝার মানুষ।
৩. বিশ্বাস
তৈরি করতে হবে
Worker যদি ভাবে, “HR-কে বললে সমাধান পাব,” তখনই HR সত্যি সফল। বিশ্বাসই আসল শক্তি।
৪. Supervisor আর Worker দুই পক্ষকেই বুঝতে
হবে
Supervisors চায় Target, Workers চায় Support। HR এই দু’দিকের মধ্যে Balance রাখে।
মনে রাখবেনঃ
HR-এর সবচেয়ে বড় শক্তি মানুষকে বোঝার ক্ষমতা। Policy আপনাকে HR বানাবে, কিন্তু মানুষ বুঝলে আপনি সত্যিকারে Leader HR হবেন।
বিশ্বাস করুন, আসল HR
Policy দিয়ে না, মানুষ দিয়ে কাজ
করে।