অনেক প্রতিষ্ঠান ভাবে কালচার মানে হয়তো কিছু স্লোগান, ভিশন-মিশন বা ঝকঝকে অফিস। বাস্তবে—কালচার আসলে জন্ম নেয় কর্মীদের আচরণ, ম্যানেজমেন্টের নেতৃত্ব, আর প্রতিদিনের কাজের পরিবেশ থেকে। আর এই পুরো ব্যাপারটা গড়ে তোলে সংগঠনের HR।
আসলে HR কীভাবে একদম ভিতর থেকে শক্তিশালী কালচার
তৈরি করতে
পারে-
১। সঠিক Hiring-এ কালচার শুরু হয়
কালচার গড়ার প্রথম
ধাপ—নিয়োগ। শুধু দক্ষতা নয়, প্রার্থীর
মন-মানসিকতা, values, কাজের attitude—সব যাচাই করে নেওয়ার
দরকার। এখানেই অনেক প্রতিষ্ঠান ভুল করে,
শুধু
স্কিল দেখে নেয়, পরে টিমে
ঝামেলা, সহযোগিতা কমে, পরিবেশও নষ্ট হয়।
একজন ভালো HR এসব বুঝে—প্রার্থীর আচরণ, টিমে মানিয়ে নেওয়ার ক্ষমতা, মোটিভেশন—সব দেখে। ভুল বা “wrong hire” পুরো টিমের কালচার নষ্ট
করে দিতে পারে।
২। স্পষ্ট
নীতিমালা আর আচরণবিধি
শুধু মুখে নয়, কালচার দাঁড়ায় নিয়মের ওপর। HR নিশ্চিত করে—Code of Conduct, Workplace Policy,
Anti-Harassment, Attendance-Discipline Policy—সবকিছু। এতে সবাই বুঝতে
পারে, কী চলবে আর কী চলবে না।
স্বচ্ছতা আর সম্মান—এখানেই তৈরি হয়।
৩। নেতৃত্বের
আচরণ
কালচার বেশি প্রভাবিত
হয় কর্তৃপক্ষের আচরণের মাধ্যমে। HR
এখানে
ট্রেনিং দেয়, ম্যানেজারদের leadership শেখায়, টিম ম্যানেজমেন্ট বাড়ায়। নিয়ম দেখিয়ে নয়, নেতা কেমন আচরণ করে—সেটা দেখে কর্মীরা।
নেতা যদি সম্মান দেখায়, টিমও সম্মান
শিখে।
৪। কাজের
স্বীকৃতি আর পারফরম্যান্স
একটা স্বাস্থ্যকর
কালচারে কাজ করলেই হয় না, স্বীকৃতি পেতে
হয়। HR Performance appraisal,
Rewards, Incentives—এইসব চালু রাখে। কর্মীরা তখন বুঝতে পারে তাদের পরিশ্রমের
দাম আছে, ফলে তারা আরও ভালোভাবে
কাজ করে।
৫। খোলামেলা
যোগাযোগ
এটা কালচারের খুব
গুরুত্বপূর্ণ অংশ। HR এমন পরিবেশ
তৈরি করে, যাতে কর্মীরা
সহজে কথা বলতে পারে, আইডিয়া শেয়ার
করতে পারে, ভয় ছাড়া মতামত
দিতে পারে। Feedback session,
Townhall, Suggestion box—এসব উদ্যোগে কর্মীরা বুঝে, “আমার কথাও শোনা হচ্ছে।”
৬। ব্যক্তিগত
উন্নয়নের সুযোগ
যেখানে শেখার সুযোগ আছে, কর্মীরা সেখানে বেশি নিবেদিত থাকে। HR Training, Skill Development, Career
Growth—এসব নিশ্চিত করে। কর্মীরা অনুভব করে কোম্পানি তাদের উন্নয়ন চায়, ফলে কোম্পানির প্রতি বিশ্বস্ততা বেড়ে যায়।
কোম্পানির কালচার
একদিনে তৈরি হয় না। প্রতিদিন ছোট ছোট আচরণ,
সিদ্ধান্ত, নেতৃত্ব, HR-এর উদ্যোগেই আস্তে আস্তে গড়ে ওঠে।
একটা সফল কোম্পানির
পেছনে শুধু ভালো পণ্য বা প্রযুক্তি নয়—একটা শক্তিশালী কালচারও কাজ করে। আর সেই
কালচার তৈরি করার মূল কারিগর—HR।
