Respect isn’t a leadership style, it’s a responsibility


সম্মান দেওয়াটাকে অনেকেই নেতৃত্বের স্টাইল মনে করে নেয়। অনেক সময় আমরা শুনি—

তিনি একজন respectful leader

শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা হলো সম্মান দেওয়া কোনো বিশেষ leadership style নয়

এটি একটি মৌলিক দায়িত্ব, যা প্রতিটি ম্যানেজার, সুপারভাইজার এবং কর্মীর পালন করা উচিত

১। সম্মানটাই কাজের পরিবেশ ঠিক করে

একটা অফিসের পরিবেশ কেমন হবে, সেটা আসলে নির্ভর করে সবাই কিভাবে একে অপরের সঙ্গে আচরণ করছে। যেখানে সম্মান আছে, সেখানে দেখা যায়:

সহযোগিতা বাড়ে

দ্বন্দ্ব কমে

কর্মীরা নিরাপদ বোধ করে

আর সম্মান নেই? তখন:

ভয়ভিত্তিক সংস্কৃতি গড়ে ওঠে

কর্মীরা নিজের মত বলতে ভয় পায়

টিমওয়ার্ক একেবারে নষ্ট হয়ে যায়

২। পদবী দিয়ে সম্মান আসেনা

অনেকে মনে করেন, “আমি ম্যানেজার, তাই সবাই আমাকে সম্মান করবে।কিন্তু পদবী শুধু দাবি করতে পারে, সম্মান পেয়েই যায় না। আসল সম্মান আসে আচরণ থেকে। যে নেতা মানুষের কথা শোনে, ভুল হলে অপমান না করে, সবার অবদানকে গুরুত্ব দেয়—স্বাভাবিকভাবেই সবাই তাকে সম্মান করে

৩। ভয় দেখিয়ে কাজ হোক, কিন্তু বিশ্বাস জন্মায় সম্মানে

কিছু প্রতিষ্ঠান এখনো মনে করে, কঠোরতা মানেই ভালো ম্যানেজমেন্ট। কিন্তু গবেষণা আর বাস্তবতা বলছে, ভয়ভিত্তিক নেতৃত্বে কর্মীরা মিনিমাম কাজ করে। কিন্তু সম্মান দিলে, কর্মীরা অতিরিক্ত প্রচেষ্টা দেয়। কারণ, তারা মনে করে—আমাকে মূল্য দেওয়া হচ্ছে।

৪। সম্মান শুধু ঊর্ধ্বতনদের জন্য নয়

অনেক অফিসে ম্যানেজাররা সম্মান পায়, কর্মীরা পায়না। অথচ সুস্থ workplace culture মানে—

• Manager কর্মীদের সম্মান দেয়

কর্মীরা manager কে সম্মান দেয়

সদস্যরা একে অপরকে সম্মান দেয়

এভাবেই তৈরি হয় healthy professional culture

অনেক office conflict এর পিছনে কারণ হলো সম্মানের অভাব। হঠাৎ কটু কথা, পাবলিকলি অপমান করা, কারো কথা না শোনা—সব মিলিয়ে পরিবেশ খারাপ হয়। HR-এর কাজ হচ্ছে এমন বনানো যেখানে সম্মান standard behavior হয়ে ওঠে

মনে রাখবেন-

একজন ভালো নেতা শুধু লক্ষ্য অর্জন করেনা, সে এমন পরিবেশ বানায়, যেখানে সবাই সম্মান পায়, নিরাপদ বোধ করে, আর ভালো কাজে উৎসাহী হয়। তাই মনে রাখো—

সম্মান কোনো leadership style নয়— এটা সবার professional responsibility.

Post a Comment

Previous Post Next Post