“Fair Appraisal মানেই Motivation”—এটা শুধু একটা স্লোগান না, বাস্তবতা। প্রায় সব অফিসেই Performance Appraisal হয়। বছরের শেষে ফর্ম ফিলাপ, রেটিং, এরপর ইনক্রিমেন্ট বা প্রমোশনের গল্প। কিন্তু একটা বিষয় আমরা প্রায়ই এড়িয়ে যাই—
👉 কর্মীরা আসলেই কি এই Appraisal ন্যায্য মনে করে?
রেটিং কম পেলে সবাই যে
অসন্তুষ্ট হয়, ব্যাপারটা এমন
না। অসন্তুষ্টি তখনই আসে, যখন মনে হয়
বিচারটা ঠিকঠাক হয়নি। সেখান থেকেই জন্ম নেয় প্রেরণা কিংবা হতাশা।
ন্যায্য Appraisal এত জরুরি কেন?
একটা Fair Appraisal তিনটা বড় জিনিস গড়ে তোলে—
✔ বিশ্বাস (Trust)
✔ স্বীকৃতি (Recognition)
✔ উন্নতির সুযোগ (Growth Opportunity)
কর্মীরা যখন বুঝতে পারে, তাদের কাজের ঠিকঠাক কদর হচ্ছে, তখনই তারা আরও ভালো কিছু করতে চায়।
Performance Appraisal মানে আসলে কী?
এটা শুধু রেটিংয়ের
ব্যাপার না। কর্মীর কাজ, দক্ষতা আর আচরণ, নির্দিষ্ট লক্ষ্য আর মানদণ্ডের ভিত্তিতে
গুছিয়ে মূল্যায়নের একটা প্রক্রিয়া। এটা ফিডব্যাক, শেখার আর বাড়ার সুযোগ — শুধু “ফর্ম ফিলাপ” না।
ন্যায্য মূল্যায়ন শুরু
হয় পরিষ্কার প্রত্যাশা থেকে
ন্যায্যতার মূল
শর্ত—
✔ স্পষ্ট KPI
✔ পরিষ্কার কাজের টার্গেট
✔ মাপার নির্দিষ্ট মানদণ্ড
বছরের শুরুতেই যদি
কর্মী না জানে, তার কাছে ঠিক
কী চাওয়া হচ্ছে, তাহলে শেষে
গিয়ে ন্যায্য বিচার সম্ভব না।
ফিডব্যাক বছরে
একবার না, নিয়মিত হওয়া
দরকার
অনেক অফিসে দেখা যায়, বছরজুড়ে কোনো ফিডব্যাক নেই, হঠাৎ বছরের শেষে রেটিং। আসলে হওয়া উচিতঃ-
·
কোয়ার্টারলি রিভিউ
·
নিয়মিত ফিডব্যাক
·
কোচিং
·
মিড-ইয়ার কারেকশন
এতে কর্মী বুঝতে পারে, কোথায় উন্নতি করা দরকার।
অবজেকটিভ আর
প্রমাণভিত্তিক মূল্যায়ন
মূল্যায়ন হতে
হবে—
✔ ডাটা-নির্ভর
✔ KPI অনুযায়ী
✔ ডকুমেন্টেশনে সাপোর্টেড
✔ আচরণভিত্তিক
“আমার মনে হয়” দিয়ে নয়, “ডাটা বলছে”—এটাই আসল পদ্ধতি।
বায়াস
কমানো—নেতৃত্বের দায়
কিছু কমন বায়াস
প্রায়ই চোখে পড়ে—
❌ Recency Bias (শেষের কাজ বেশি গুরুত্ব
পায়)
❌ Personal Bias
❌ Halo Effect
❌ খুব কড়া অথবা খুব নমনীয় রেটিং
এগুলো কমাতে
ক্যালিব্রেশন মিটিং জরুরি।
ফ্যাক্টরি আর
কর্পোরেট বাস্তবতা
ম্যানুফ্যাকচারিং-এ Performance Appraisal সরাসরি জড়িত থাকে নিন্মোক্ত বিষয়গুলোর সাথেঃ
·
প্রোডাক্টিভিটি
·
ইনক্রিমেন্ট
·
প্রমোশন
·
ট্রেনিং দরকার কি না
ফলে ফ্যাক্টরী এবং কর্পোরেটে
Performance Appraisal এ পার্থক্য থাকতে পারে।
ন্যায্য Appraisal প্রেরণা বাড়ায় কীভাবে?
যখন কর্মীরা দেখে
ন্যায্য মূল্যায়ন হয়েছে, তখন তারা
ভাবে—
✔ আমার কাজের দাম আছে
✔ উন্নতির সুযোগ আছে
✔ আমার পরিশ্রমের কদর হচ্ছে
এর ফলাফল?
·
প্রোডাক্টিভিটি বাড়ে
·
এনগেজমেন্ট বাড়ে
·
কর্মী ধরে রাখা সহজ হয়
শেষ কথা
Performance Appraisal যদি শুধু ইনক্রিমেন্টের কাগজ হয়, তা হলে এটা অফিসের কাজের একটা অংশ মাত্র। কিন্তু যদি
উন্নয়ন আর ন্যায্যতার ভিত্তিতে হয়,
তখনই
এটা আসল প্রেরণার জায়গা।
মনে
রাখুন—
👉 ভয় দিয়ে কাজ আদায় হয়তো সম্ভব, কিন্তু ন্যায্যতা কর্মক্ষমতা বাড়ায়।
Fair Appraisal মানেই Motivation।
