“Hire করা KPI নয়, ঠিক লোকটাকে Hire করাই আসল KPI”
অনেক
অফিসে এখনো Recruitment
সাফল্য মাপতে গিয়ে দেখা হয়—
·
কত দিনে পজিশন ফিল হলো
·
কতজন নিয়োগ পেল
·
কতজন অফার অ্যাকসেপ্ট করল
কিন্তু, আপনি
যদি এক্সিকিউটিভ হন,
তাহলে আপনাকে একটু অন্যরকম প্রশ্ন করতে হবে—
·
ছয় মাস পর, ওই
কর্মী পারফর্ম করছে তো?
·
সে টিমে ভ্যালু যোগ করছে?
·
এখনো অফিসে আছে তো?
এই প্রশ্নগুলোর উত্তর যদি পরিষ্কার না হয়, তাহলে Recruitment KPI ঠিকঠাক হয়নি।
Recruitment শুধু প্রশাসনিক ফরমালিটি না। এটা আসলে একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট
ডিসিশন।
Speed থেকে Sustainability:
দৃষ্টিভঙ্গির বদল
অপারেশনাল
চাপ প্রায়ই বলে— “পজিশনটা তাড়াতাড়ি ফিল করতে হবে।”
তারপর
কী হয়?
❌
তাড়াহুড়ো স্ক্রিনিং
❌
স্কিল যাচাই অসম্পূর্ণ
❌
বিহেভিয়ারাল ইভ্যালুয়েশন হয় না
❌
কালচারাল ফিট নিয়ে ভাবা হয় না
একটা
ভুল নিয়োগ শুধু HR-এর ঝামেলা না— এটা সরাসরি ব্যবসার জন্য রিস্ক। এর প্রভাব পড়েঃ
·
Productivity
·
Team
Morale
·
Delivery
Performance
·
Compliance
·
Employer
Brand
তাহলে,
Executive-Level Recruitment KPI কেমন হওয়া উচিত?
১. Quality
of Hire
শুধু
নিয়োগ দিলেই হবে না—ফলাফল দেখতে হবে।
·
৩–৬ মাসের পারফরম্যান্স কেমন?
·
Supervisor
সন্তুষ্ট কিনা?
·
KPI-তে অবদান রাখছে কি?
·
Training-এর ওপর কতটা নির্ভরশীল?
Quality Hire মানে, কেউ দীর্ঘমেয়াদে টিকে থাকছে।
২. 90/180 দিনের Retention
Rate
নিয়োগের
পর শুরুতে, মানে ৩–৬ মাসে,
যদি বেশি লোক চলে যায়, বুঝবেন Recruitment Process-এ গলদ আছে।
সম্ভাব্য
কারণগুলোঃ
- Role-এর সাথে বাস্তবতা মেলে না
- Skill
gap
- Onboarding দুর্বল
- Culture
mismatch
Retention শুধু HR-এর জন্য না—এটা সরাসরি Financial Indicator।
৩. Time
to Productivity
নতুন
কেউ কতো দিনে ফুল পারফর্ম করছে? বেশি সময় লাগলে বুঝে নিন—
- নির্বাচন ঠিক হয়নি
- Onboarding ভালো হয়নি
- Role স্পষ্ট না
৪. Cost
of Wrong Hire
ভুল নিয়োগের আসল খরচ কোথায় জানেন?
- Recruitment খরচ
- Training-এ টাকা
- Productivity কমে যাওয়া
- Overtime বাড়া
- Team-এর মধ্যে ঝামেলা
গড়ে, একটা
ভুল নিয়োগের খরচ তার মাসিক বেতনের ৩–৫ গুণ পর্যন্ত বেড়ে যায়।
এক্সিকিউটিভ
লেভেলে Recruitment
Accuracy মানেই Cost Control Strategy।
মনে রাখুন—
পুরনো ভাবনাঃ Vacancy ফিল করলেই সাফল্য
নতুন কৌশলঃ Performance + Retention = সাফল্য
Recruitment KPI যদি শুধু সংখ্যা হয়,
HR তখনো প্রশাসনিকই থাকে।
কিন্তু
Business
Outcome-এ যুক্ত হলে, HR হয়ে ওঠে Strategic Partner।
এক কথায়—
Hire করা
সহজ। ঠিক Hire
করাই আসল লিডারশিপ।
