কারণ একজন কর্মীর জন্য কোম্পানির প্রকৃত খরচ (Cost to Company) বেতনের চেয়ে অনেক বেশি।
CTC না বুঝে সিদ্ধান্ত নিলে—
- Manpower Budget ভুল হয়
- Salary negotiation জটিল হয়
- Cost control করা সম্ভব হয় না
- Management–HR এর মধ্যে gap তৈরি হয়
Cost to Company (CTC) কী?
Cost to Company (CTC) মানে হলো—
👉 একজন কর্মীকে নিয়োগ ও ধরে রাখতে কোম্পানির বছরে মোট যত টাকা খরচ হয় তার সম্পূর্ণ হিসাব।
📌 CTC ≠ Take Home Salary
📌 CTC = Direct + Indirect + Statutory Cost
Factory / Manufacturing-এ CTC কেন এত গুরুত্বপূর্ণ?
কারণ Manufacturing-এ—
- Manpower cost = Total cost-এর বড় অংশ
- সামান্য ভুল মানেই বড় Financial Impact
CTC বুঝলে-
✔ সঠিক Manpower Budget করা যাবে
✔ Salary Structure defend করা যাবে
✔ OT ও Training খরচ বিশ্লেষণ করা যাবে
✔ Management-এর ভাষায় কথা বলা যাবে
CTC-এর প্রধান উপাদান (Components of CTC)
1️⃣ Direct Compensation
এগুলো কর্মী নিয়মিত পায়ঃ
- Basic Salary
- House Rent Allowance
- Medical Allowance
- Conveyance / Other Allowance
📌 এগুলোই সাধারণত কর্মীর “বেতন” হিসেবে ধরা হয়।
2️⃣ Statutory & Legal Cost
আইন অনুযায়ী কোম্পানির বাধ্যতামূলক খরচঃ
- Festival Bonus
- Earned Leave Provision
- Gratuity (যদি প্রযোজ্য হয়)
- Provident Fund (যদি থাকে)
- Insurance / Welfare Cost (যদি থাকে)
- Service Benefite
📌 অনেক প্রতিষ্ঠান এগুলো CTC-তে ধরেই না—এটাই বড় ভুল।
3️⃣ Overtime Cost
Manufacturing-এ OT হলো—
- সবচেয়ে বড় Variable Cost
- Manpower Planning-এর Indicator
📌 যদি OT নিয়মিত হয়, তাহলে CTC বাস্তবে অনেক বেড়ে যায়।
4️⃣ Recruitment Cost
একজন কর্মী নিয়োগ মানে শুধু বেতন নাঃ
- Hiring process cost
- Joining formalities
- Initial productivity loss
📌 High Turnover = High CTC Leak
5️⃣ Training & Development Cost
- Induction Training
- Skill Training
- Supervisor Coaching
📌 Training খরচ নয়—CTC কমানোর হাতিয়ার (যদি সঠিক হয়)।
একটি সহজ Factory CTC উদাহরণ
ধরা যাক, একজন অপারেটরের মাসিক বেতন:
Item | Amount (৳) |
Gross Salary | 15,000 |
Annual Gross | 180,000 |
Festival Bonus (2) | 30,000 |
Earned Leave Provision | 12,000 |
OT Avg. (Annual) | 25,000 |
Training & Recruitment Cost | 8,000 |
👉 Annual CTC = 255,000 টাকা
📌 অর্থাৎ ১৫,০০০ টাকার কর্মী আসলে কোম্পানির জন্য বছরে ২.৫৫ লাখ টাকা খরচ।
CTC না বুঝলে কোথায় ভুল হয়?
❌ Salary বাড়ালেই সমস্যা সমাধান হবে ভাবা
❌ Manpower Budget কম ধরে ফেলা
❌ OT খরচ আলাদা করে না দেখা
❌ Training-এর ROI না দেখা
ফলাফল:
“লোক বেশি নিচ্ছি, কিন্তু লাভ বাড়ছে না”
HR-এর জন্য CTC ব্যবহার
✔ Salary Negotiation
CTC বুঝলে HR জানে—
- কোথায় flexibility আছে
- কোথায় আইনগত সীমা আছে
✔ Manpower Planning
CTC দিয়ে HR প্রমাণ করতে পারে—
- লোক বাড়ানো লাভজনক, নাকি
- Skill upgrade করাই ভালো
✔ Cost Control
CTC Analysis দেখায়—
- কোথায় খরচ লিক হচ্ছে
- OT, Turnover, Training impact
মনে রাখবেনঃ
- CTC না বুঝলে কখনো Cost Control করা যাবে না
- Manufacturing-এ CTC মানেই Profit Protection
- সব সিদ্ধান্ত নেওয়া যায় CTC দেখে