“ফ্যাক্টরিতে লোক বাড়ছে, কিন্তু লাভ বাড়ছে না—কেন?”
বেশিরভাগ সময়
সমস্যাটা লোকসংখ্যায় নয়, সমস্যা হয় Manpower Budget সঠিকভাবে না করার কারণে।
Manpower Budget
ঠিক না হলে—
- HR চাপের মধ্যে পড়ে
- Production OT-তে নির্ভরশীল হয়
- Operating Cost বেড়ে যায়
- Management HR-এর উপর আস্থা হারায়
Manpower
Budget কী? (সহজ ভাষায়)
Manpower Budget
মানে হলো—
👉 একটি নির্দিষ্ট সময়ের জন্য
কতজন লোক লাগবে এবং তাদের জন্য মোট কত খরচ হবে এবং সেটি ব্যবসার টার্গেটের সাথে
কতটা সামঞ্জস্যপূর্ণ তা নির্ণয় করা।
📌 Manpower Budget শুধু HR ডকুমেন্ট না— এটি একটি Financial Control Tool।
Factory-তে Manpower
Budget কেন এত
গুরুত্বপূর্ণ?
কারণ Manufacturing-এঃ
- Manpower cost = Total cost-এর বড় অংশ
- ভুল বাজেট মানেই Profit leak
Manpower Budget
ঠিক থাকলে—
✔ Overstaffing কমে
✔ OT নিয়ন্ত্রণে আসে
✔ Recruitment সিদ্ধান্ত পরিষ্কার হয়
✔ Management-এর কাছে HR শক্ত অবস্থানে
যায়
Manpower
Budget-এর মূল উপাদান
(Components)
1. Headcount
Cost
- Operator
- Helper
- Staff
- Management
📌
শুধু সংখ্যা
নয়—ক্যাটাগরি অনুযায়ী খরচ দেখতে হবে।
2. Overtime
Cost
OT অনেক সময়
বাজেটের সবচেয়ে বড় hidden cost।
⚠️
যদি OT নিয়মিত হয়—
➡️ Manpower Planning বা Skill
Planning-এ সমস্যা আছে।
3. Statutory
Cost
- Bonus
- Leave Encashment
- Festival Pay
- Maternity Payment
- Incentive etc.
📌
অনেক ফ্যাক্টরি
এগুলো বাজেটে ধরেই না— ফলে শেষে চাপে পড়ে।
4.
Recruitment & Training Cost
- Hiring cost
- Training cost
- Replacement cost
📌 High Turnover = High Hidden Cost
Step-by-Step:
Factory Manpower Budget কীভাবে করবেন
✅
Step 1: Business & Production Plan বোঝা
Manpower Budget
শুরু হবে—
❌ HR Desk থেকে না
✅ Production & Sales Plan থেকে
জানতে হবেঃ
- Order volume
- Style complexity
- Delivery pressure
✅
Step 2: Required vs Existing Manpower
দেখতে হবেঃ
- বর্তমানে কতজন আছে
- প্রকৃতপক্ষে কতজন দরকার
📌 Gap না বুঝে বাজেট মানেই অনুমান।
✅
Step 3: Skill-based Cost Analysis
সব লোকের খরচ এক না।
বিভিন্ন পদের জন্য বিভিন্ন খরচ।
|
Category |
Cost
Impact |
|
Skilled |
High output,
High value |
|
New Worker |
Low cost, low
efficiency |
|
OT Dependent |
High cost |
📌 Skill Matrix ভুল হলে বাজেট ভেঙে পড়ে।
✅
Step 4: OT Dependency বিশ্লেষণ
প্রশ্ন করুনঃ
- OT কেন লাগছে?
- লোক কম, না দক্ষতা কম?
📌 OT কমানো মানেই Budget Save।
✅
Step 5: Training & Multi-Skill Planning
Training বাজেট আসলে—
👉 Manpower Budget save করার টুল।
Multi-skill
worker মানেঃ
- Less backup manpower
- Less OT
- More flexibility
✅
Step 6: Monthly & Annual Projection
ভালো Manpower
Budget হয়—
- Monthly control-সহ
- Annual vision নিয়ে
📌 শুধু Annual Budget করলে Mid-year-এ ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তাই সময় সময় Budget পরিবর্তন করতে হবে।
একটি বাস্তব
গল্পঃ
একটি গার্মেন্টসে প্রতি বছর
manpower cost বাড়ছিল।
Management বলছিল—
“HR cost
control করতে পারছে না।”
Analysis করে দেখা গেলঃ
- লোক বাড়েনি
- OT cost অস্বাভাবিক
- Skill imbalance
- Style Variation
Manpower Budget
redesign করার পর:
✔ Skill-based allocation
✔ OT reduction plan
✔ Targeted training
৬ মাসে:
- Manpower cost ↓
- Profit margin ↑
📌 লোক নয়, পরিকল্পনাই খরচ নিয়ন্ত্রণ করে।
কোথায় সবচেয়ে
বেশি ভুল হয়ঃ
❌
শুধু Headcount
করে বাজেট করা
হয়
❌ OT-কে স্বাভাবিক হিসাবে ধরে
নেয়া হয়
❌ Training-কে অযাচিত খরচ ভাবা হয়
❌ Mid-year Budget Review করা হয় না
মনে রাখবেনঃ
- Manpower Budget HR-কে Cost Controller বানায়
- ভুল বাজেট মানেই Profit Loss
- সঠিক বাজেট HR-কে Strategic Partner করে