Factory Manpower Planning: Step-by-Step Guide

ফ্যাক্টরিতে লোক বেশি থাকলেও কাজ থামে, কম থাকলেও থামে।

সমস্যা লোকের সংখ্যায় না—সমস্যা সঠিক Manpower Planning না থাকায়

Manpower Planning ঠিক না হলে—

  • Overstaffing → খরচ বাড়ে
  • Understaffing → Target miss
  • OT বাড়ে শ্রমিক অসন্তোষ
  • HR সবসময় Firefighting করে

Manpower Planning কী?

Manpower Planning মানে হলো—
 👉 কখন
 👉 কোথায়
 👉 কতজন
 👉 কোন দক্ষতার
 মানুষ দরকার—তা আগেই ঠিক করা

📌 Factory-তে Manpower Planning = Production Planning-এর অংশ
 এটি শুধু HR-এর কাজ নয়—এটি Business Critical Activity 

Factory Manpower Planning কেন এত গুরুত্বপূর্ণ?

কারণ ফ্যাক্টরিতে—

  • প্রতিটি লাইনের আলাদা Capacity
  • প্রতিটি Style-এর আলাদা SMV
  • প্রতিটি Worker-এর আলাদা Skill

একজন বাড়তি বা কম লোক মানেই—
 ❌ Efficiency নষ্ট
 ❌ Line imbalance
 ❌ Cost বৃদ্ধি 

Step-by-Step Factory Manpower Planning Guide

✅ STEP 1: Production Plan বোঝা

Manpower Planning শুরু হয় Production Plan দিয়ে, HR Desk দিয়ে নয়

Manpower Planning এর জন্য জানতে হবেঃ

  • Order Quantity
  • Delivery Timeline
  • Style & SMV
  • Daily Target

📌 Production না বুঝে Manpower Planning = অন্ধ সিদ্ধান্ত 

✅ STEP 2: Line-wise Capacity Analysis

প্রতিটি লাইনের—

  • Machine সংখ্যা
  • Operator Skill Level
  • Previous Efficiency

বুঝে নিতে হবে

উদাহরণঃ

  • Line A → 45 Operator → 65% Efficiency
  • Line B → 38 Operator → 75% Efficiency

📌 একই লোকসংখ্যা একই Output 

✅ STEP 3: Standard Manpower Calculation

সাধারণভাবে দেখা হয়ঃ

  • Operator
  • Helper
  • QC
  • Iron / Packing

কিন্তু ভালো HR দেখে—
 👉 Actual Need, Fixed Ratio না

❌ “সব লাইনে 1:1 ratio”
 ✅ “Style Skill অনুযায়ী ratio” 

✅ STEP 4: Skill Mapping & Gap Analysis

সব লোক সমান না

HR + IE + Supervisor মিলে দেখবেঃ

  • Skilled
  • Semi-Skilled
  • New Worker

তারপর প্রশ্ন করবেঃ

এই অর্ডারের জন্য আমাদের লোক যথেষ্ট দক্ষ কি?”

না হলেঃ

  • Training
  • Rotation
  • New Hiring 

✅ STEP 5: Shift & Attendance Reality Check

কাগজে 100 জন থাকলেও বাস্তবে থাকতে পারেঃ

  • Leave
  • Absent
  • Late

📌 Effective Manpower = On-roll − Absence

ভালো HR সবসময় ধরে নেয়ঃ
 👉 3–5% Buffer Manpower 

✅ STEP 6: Overtime Dependency Analysis

OT যদি নিয়ম হয়ে যায়—
 ⚠️ Manpower Planning ভুল

HR দেখবেঃ

  • OT কেন লাগছে
  • লোক কম, না Skill কম?

OT = Emergency Tool
 OT ≠ Daily Solution 

✅ STEP 7: Short-term vs Long-term Planning

ভালো Manpower Planning দুই ধরনের হয়ঃ

🔹 Short-term

  • Style change
  • Peak season

🔹 Long-term

  • Capacity expansion
  • New line
  • Automation impact

HR কে শুধু আজ না—আগামী ৬–১২ মাসও দেখতে হয় 

HR-এর জন্য Practical Checklist

✔ Production Plan আগে বুঝুন
 ✔ Line-wise data রাখুন
 ✔ Skill Matrix আপডেট করুন
 ✔ Attendance Trend বিশ্লেষণ করুন
 ✔ Manpower Planning IE বিভাগ এবং সেকশন হেডদের অংশগ্রহন রাখুন 

Common Mistakes (যা এড়িয়ে চলবেন)

শুধু Headcount দেখা
 ❌ Production এর লোকদের কথায় লোক নেওয়া
 ❌ OT দিয়ে Planning ঢেকে রাখা
 ❌ Skill ignore করা 

মনে রাখবেনঃ

  • Manpower Planning = Profit Control Tool
  • Factory HR-কে Numbers + Floor—দুটোই বুঝতে হয়
  • ভুল Planning মানেই HR সবসময় চাপের মধ্যে

Post a Comment

Previous Post Next Post