নিয়োগ (Recruitment): সঠিক মানুষ না হলে সিস্টেমও ব্যর্থ হয়

"ভুল লোক নিয়োগ দিলে সবচেয়ে ভালো সিস্টেমও কাজ করে না।"
ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে নিয়োগ মানে শুধু লোক নেওয়া নয়—এটি সরাসরি উৎপাদন, কোয়ালিটি ও শ্রম শান্তির সাথে জড়িত।
নিয়োগ কী এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ?
Recruitment হলো— 👉 সঠিক পদে 👉 সঠিক সময়ে 👉 সঠিক দক্ষতার 👉 সঠিক মানুষকে যুক্ত করা
Factory বা Manufacturing সেটআপে একটি ভুল নিয়োগের ফল হতে পারে:
  • লাইনে উৎপাদন কমে যাওয়া
  • কোয়ালিটি সমস্যা
  • Supervisor–Worker দ্বন্দ্ব
  • High Turnover
📌 তাই নিয়োগ = Business Decision, শুধু HR কাজ নয়।
ম্যানুফ্যাকচারিং নিয়োগ কেন আলাদা?
Corporate অফিসে নিয়োগ আর Factory নিয়োগ এক নয়।
Factory Recruitment-এ HR-কে বুঝতে হয়:
  • Production pressure
  • Skill vs Speed
  • Shift & Overtime reality
  • Worker mentality
  • Labour law impact
এখানে CV যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ— 👉 হাতে কলমে দক্ষতা 👉 মনোভাব (Attitude) 👉 শিফটে কাজ করার মানসিকতা
নিয়োগের পূর্ণাঙ্গ ধাপ (End-to-End Recruitment Process)
১. Manpower Requisition (চাহিদা নির্ধারণ)
নিয়োগ শুরু হয় HR থেকে না—Department থেকে।
HR নিশ্চিত করবে:
  • পদটি সত্যিই দরকার কিনা
  • নতুন লোক নাকি Replacement
  • Budget ও Headcount অনুমোদিত কিনা
❌ সাধারণ ভুল: "লাইনে চাপ আছে, লোক নাও" ✅ সঠিক প্রশ্ন: "কতজন? কেন? কতদিনের জন্য?"
২. Job Description (JD) তৈরি
JD মানে শুধু দায়িত্বের তালিকা না।
এটি বলে দেয়—
  • লোকটি কী করবে
  • কার কাছে রিপোর্ট করবে
  • কী দক্ষতা লাগবে
📌 Factory JD অবশ্যই বাস্তবভিত্তিক হতে হবে, কপি-পেস্ট নয়।
৩. Sourcing (লোক খোঁজা)
Factory নিয়োগের সাধারণ উৎস:
  • Gate Hiring
  • Reference
  • Local Area
  • Notice Board
  • Supervisor Network
⚠️ শুধুই Reference-এর উপর নির্ভর করলে → পক্ষপাত → দুর্বল লোক ঢুকে পড়ে
৪. Screening (বাছাই)
HR এখানে দেখবে:
  • অভিজ্ঞতা বাস্তব কিনা
  • আগের কাজের ধরন
  • Behaviour ও Communication
Factory Worker হলে: 👉 হাতে-কলমে টেস্ট 👉 লাইনে ট্রায়াল কাজ
৫. Interview (ইন্টারভিউ)
Factory Interview মানেই লম্বা প্রশ্ন না।
HR + Line Supervisor দেখবে:
  • কাজ পারবে কিনা
  • চাপ নিতে পারবে কিনা
  • নিয়ম মানার মানসিকতা
📌 প্রশ্ন কম, পর্যবেক্ষণ বেশি—এটাই Factory Interview।
৬. Selection & Offer
Offer দেওয়ার আগে নিশ্চিত করতে হবে:
  • মজুরি আইন অনুযায়ী
  • OT ও শিফট ক্লিয়ার
  • Joining Date নিশ্চিত
❌ অস্পষ্ট কথা = ভবিষ্যৎ সমস্যা
৭. Joining & Onboarding
নিয়োগ এখানেই শেষ না— 👉 এখান থেকেই Retention শুরু।
Joining Day-তে বুঝিয়ে দিতে হবে:
  • নিয়ম-কানুন
  • কাজের প্রত্যাশা
  • HR কোথায় পাবেন
HR-এর জন্য Practical Tips
✔ কখনো Supervisor চাপেও ভুল লোক নিবেন না ✔ অপারেটর, হেলপার বা প্রোডাকশনের যে কোন লোক নিয়োগে অবশ্যই IE এবং প্রোডাকশনের লোকদের সাথে রাখুন। নিয়োগ স্বচ্ছ হবে। ✔ Skill > CV ✔ Joining Day অবহেলা করবেন না ✔ প্রতিটি নিয়োগের ফলাফল ট্র্যাক করুন
মনে রাখবেন:
  • Recruitment = Business Impact
  • Factory নিয়োগে বাস্তবতা বোঝা সবচেয়ে জরুরি
  • ভুল নিয়োগ সবচেয়ে ব্যয়বহুল সিদ্ধান্ত

Post a Comment

Previous Post Next Post