Skill Matrix & Workforce Mapping - HR-এর গোপন অস্ত্র

ফ্যাক্টরিতে লোকের অভাব নয়—সঠিক দক্ষ লোকের অভাবই আসল সমস্যা।”

অনেক সময় আমরা ভাবি, আর লোক নিলেই সব ঠিক হবে”
কিন্তু বাস্তবে দেখা যায়লোক আছে… দক্ষতা ভুল জায়গায়

এখানেই আসে সবচেয়ে শক্তিশালী অস্ত্র—
👉 Skill Matrix
👉 Workforce Mapping 

Skill Matrix কী?

Skill Matrix হলো একটি দক্ষতার মানচিত্রযেখানে দেখা যায়—

  • কোন কর্মী
  • কোন কাজ
  • কতটা দক্ষতায়
    করতে পারে

সহজভাবে বললে:

কোন লাইনে কে সবচেয়ে ভালো কাজ করতে পারে”—এর ডাটা

📌 Skill Matrix না থাকলে HR অন্ধের মতো manpower সিদ্ধান্ত নেয় 

Workforce Mapping কী?

Workforce Mapping মানে—
👉 পুরো ফ্যাক্টরির লোকবলকে
👉 দক্ষতাঅভিজ্ঞতা ও ব্যবহার অনুযায়ী
👉 সঠিক জায়গায় বসানো

📌 Skill Matrix বলে দেয় কে কী পারে
📌 Workforce Mapping বলে দেয় কে কোথায় থাকবে

Factory HR-এর জন্য এটি কেন “গোপন অস্ত্র”?

কারণ এই দুইটি থাকলে HR পারে—

✔ Recruitment চাপ কমাতে
✔ OT কমাতে
✔ Efficiency বাড়াতে
✔ Supervisor চাপ মোকাবিলা করতে
✔ Management-এর সামনে ডেটা দিয়ে কথা বলতে

📌 যেসব HR-এর হাতে Skill Matrix আছেতারা কখনো শুধু অনুমানে সিদ্ধান্ত নেয় না 

Step-by-Step: Skill Matrix তৈরি করবেন যেভাবে

 STEP 1: Key Operations চিহ্নিত করা

প্রথমে ঠিক করুন—

  • কোন কোন অপারেশন Critical
    (যেমন: Collar, Placket, Sleeve, Final QC ইত্যাদি)

📌 সব কাজ একরকম গুরুত্বপূর্ণ না

 STEP 2: Employee List তৈরি

প্রতিটি লাইনের জন্যঃ

  • Operator
  • Helper
  • QC

সহ একটি লিস্ট বানান 

 STEP 3: Skill Level নির্ধারণ

সাধারণভাবে ৩টি লেভেল ব্যবহার করা যায়ঃ

Level

অর্থ

L1

New / Learner

L2

Semi-Skilled

L3

Skilled / Expert

📌 Level নির্ধারণ হবে বাস্তব কাজ দেখেমুখের কথায় না 

 STEP 4: Skill Assessment (বাস্তব পর্যবেক্ষণ)

HR একা নয়—
👉 Supervisor
👉 Line Chief
👉 IE
সবাই মিলে দেখবেঃ

  • Speed
  • Quality
  • Consistency 

 STEP 5: Skill Matrix Sheet তৈরি

একটি টেবিলে বসানঃ

  • নাম
  • অপারেশন
  • Skill Level

এই শিটই হবে HR-এর Decision Weapon 

Workforce Mapping: Skill Matrix থেকে সিদ্ধান্তে যাওয়া

Skill Matrix তৈরি হলে প্রশ্ন আসবেঃ

  • কোন লাইনে Skill Gap আছে?
  • কোন লাইনে Excess Skill আছে?
  • Training লাগবেনা Rotation?

তারপর সিদ্ধান্তঃ
✔ Rotation
✔ Training
✔ Targeted Recruitment

📌 Recruitment হবে শেষ অপশনপ্রথম না 

বাস্তব গল্পঃ

একটি ফ্যাক্টরিতে প্রতিদিন OT লাগছিল
প্রোডাকশন এর লোকজন বলছিল—

আর লোক না নিলে চলবে না।”

Skill Matrix করে দেখা গেলঃ

  • Skilled লোক এক লাইনে বেশি
  • অন্য লাইনে New Worker বেশি

লোক না বাড়িয়েঃ
✔ Skilled rotation
✔ Helper rearrangement

৩ মাসেঃ

  • OT ↓
  • Efficiency ↑
  • Recruitment বন্ধ

📌 শিক্ষা: ডেটা থাকলে HR চাপের কাছে হার মানে না

কোথায় সাধারণত ভুল হয়?

❌ Skill মুখে ধরে
❌ Matrix আপডেট না করে
❌ Training–এর সাথে Matrix যুক্ত না করে

❌ Recruitment আগে করে, Mapping পরে করে 

HR-এর জন্য Golden Rules

✔ Skill Matrix = Living Document (মাসে আপডেট)
✔ Workforce Mapping = Joint Exercise (HR + Production)
✔ Skill > Headcount
✔ Data ছাড়া সিদ্ধান্ত নয় 

মনে রাখবেনঃ

  • Skill Matrix HR-কে Reactive থেকে Proactive করে
  • Workforce Mapping না থাকলে Manpower Planning অসম্পূর্ণ
  • এটি HR-এর সবচেয়ে শক্তিশালী কিন্তু সবচেয়ে কম ব্যবহৃত টুল

Post a Comment

Previous Post Next Post