Training Need Analysis (TNA): Skill Matrix থেকে Training Plan

“Training দিয়েও যদি দক্ষতা না বাড়ে—সমস্যা Training না, TNA-তে।”

অনেক ফ্যাক্টরিতে Training হয়কিন্তু ফল আসে না। কারণ Training দেওয়া হয় অনুমানেডেটার ভিত্তিতে না

এখানেই TNA (Training Need Analysis) HR-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র 

Training Need Analysis (TNA) কী?

TNA মানে হলো—
👉 কাকে
👉 কোন বিষয়ে
👉 কতটা গভীরভাবে
👉 কখন Training দরকার

📌 TNA ছাড়া Training = খরচ
📌 TNA সহ Training = বিনিয়োগ 

Skill Matrix কেন TNA-এর ভিত্তি?

Skill Matrix বলে দেয়—

  • কে কোন কাজে দুর্বল
  • কোন লাইনে Skill Gap বেশি
  • কোথায় Training দিলে সবচেয়ে বেশি Impact হবে

📌 Skill Matrix = “Where is the gap?”
📌 TNA = “How to close the gap?” 

Step-by-Step: Skill Matrix থেকে Training Plan বানানোর পদ্ধতি 

STEP 1: Critical Skill Gap চিহ্নিত করা

Skill Matrix দেখে প্রশ্ন করুনঃ

  • কোন অপারেশনে L1 / L2 বেশি?
  • কোন অপারেশনে L3 কম?

📌 সব Gap একসাথে পূরণ করা যাবে না—Priority ঠিক করুন 

STEP 2: Business Impact অনুযায়ী Priority সেট করা

প্রশ্ন করুনঃ

  • কোন Skill Gap-এর কারণে OT বাড়ছে?
  • কোন Skill Gap-এর কারণে Defect হচ্ছে?

📌 যে Skill Gap ব্যবসায় সবচেয়ে ক্ষতি করছেসেটাই Training Priority 

STEP 3: Target Group নির্ধারণ

Training হবে—

  • Individual
  • Line-wise
  • Operation-wise

উদাহরণঃ

  • Collar operation  15 operator
  • QC defect  6 QC

📌 “সবার জন্য Training” মানে আসলে কারোর জন্যই না 

STEP 4: Training Type নির্বাচন

সব Training Classroom হতে হবে না

Gap Type

Training Method

New Skill

On-the-Job

Speed Issue

Line Coaching

Quality Issue

Quality Clinic

Knowledge Gap

Short Classroom

STEP 5: Trainer নির্বাচন

Trainer হতে পারে—

  • Internal (Skilled Operator / IE / Supervisor)
  • External (যদি Skill একেবারেই না থাকে)

📌 Internal Trainer = Low cost + High relevance 

STEP 6: Training Duration & Timing

Factory-তে Training মানে Production বন্ধ নয়

ভালো HR:

  • Low load সময় বেছে নেয়
  • Batch করে Training দেয়
  • Shift অনুযায়ী প্ল্যান করে 

STEP 7: Training Plan ডকুমেন্টেশন

একটি সহজ Training Plan-এ থাকবেঃ

  • Training Topic
  • Target Group
  • Trainer
  • Schedule
  • Expected Outcome

📌 ডকুমেন্ট না থাকলে Training প্রমাণ করা যায় না 

Training Effectiveness কীভাবে মাপবেন?

Training শেষ হলেই কাজ শেষ না

Kirkpatrick Level অনুযায়ী দেখুনঃ
1. Reaction – 
অংশগ্রহণকারীর ফিডব্যাক
2. Learning – Skill 
বেড়েছে কি?
3. Behaviour – 
লাইনে প্রয়োগ হচ্ছে কি?
4. Result – OT, Defect, Efficiency 
বদলেছে কি? 

কোথায় সাধারণত ভুল হয়ে থাকে?

 Skill Matrix ছাড়া Training
 একই Training সবার জন্য
 Training effectiveness মাপা হয় না
 Training Plan এর ডকুমেন্ট করা হয় না 

মনে রাখবেনঃ

  • TNA Training-এর মেরুদণ্ড
  • Skill Matrix ছাড়া TNA অসম্পূর্ণ
  • সঠিক Training সরাসরি Business Result দেয়

Post a Comment

Previous Post Next Post