Training ROI & Effectiveness: HR কীভাবে প্রমাণ করবে Training কাজ করছে?

“Training ভালো হয়েছে”—এই কথা আর ম্যানেজমেন্ট মানে না

তারা এখন একটাই প্রশ্ন করে—
👉 Training-এ টাকা খরচ করে কী পেলাম?

এই প্রশ্নের উত্তর দিতে না পারলে Training HR-এর খরচ,
আর উত্তর দিতে পারলে Training হয় HR-এর Investment Tool 

Training Effectiveness আর Training ROI কি এক?

অনেক HR এই দুটো গুলিয়ে ফেলে—কিন্তু এগুলো আলাদা

Training Effectiveness

👉 Training কাজের জায়গায় প্রয়োগ হচ্ছে কি?
👉 Skill, Behaviour বদলেছে কি?

Training ROI (Return on Investment)

👉 Training-এ খরচ করা টাকার বিপরীতে
👉 Business-এ কী লাভ এসেছে?

📌 Effectiveness = “কাজ হয়েছে কি?”
📌 ROI = “কাজ হয়ে লাভ হয়েছে কি?” 

HR কেন Training প্রমাণে ব্যর্থ হয়?

কারণ HR সাধারণত—
❌ Training-কে KPI-র সাথে যুক্ত করে না
❌ Before–After তুলনা করে না
❌ ডেটা ধরে রাখে না

ফলে Training শেষে রিপোর্ট হয় কোন লাভ হয়নি? 

Training Effectiveness মাপার ৪টি বাস্তব স্তর

(Kirkpatrick Model – Factory Version)

Level 1: Reaction (তাৎক্ষণিক প্রতিক্রিয়া)

Training শেষে জিজ্ঞেস করুন:

  • Training বোঝা গেছে কি?
  • Trainer কার্যকর ছিল কি?

📌 এটি দরকারকিন্তু একা যথেষ্ট না

Level 2: Learning (Skill/Knowledge বেড়েছে কি?)

Training-এর আগে ও পরে দেখুন:

  • Skill test
  • Operation accuracy
  • Error reduction

উদাহরণ:

  • Collar defect rate: 6% → 3.5%

📌 এখান থেকেই Training ডেটা তৈরি শুরু

Level 3: Behaviour (লাইনে প্রয়োগ হচ্ছে কি?)

সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর

HR + Supervisor দেখবে:

  • Operator নতুন পদ্ধতি ব্যবহার করছে কি?
  • Speed / Quality স্থির হয়েছে কি?

📌 Training রুমে শেখা যদি লাইনে না আসে—Training ব্যর্থ

Level 4: Result (Business Impact)

এখানেই HR শক্ত হয়

Training-এর পর বদলেছে কিঃ

  • Efficiency
  • OT
  • Defect
  • Rework
  • Absenteeism

📌 এই ডেটাই ম্যানেজমেন্ট শোনে 

Training ROI কীভাবে হিসাব করবেন?

Training Cost

  • Trainer cost
  • Training time cost
  • Material

মোট খরচ = 100,000 টাকা (ধরা যাক)

Training Benefit (উদাহরণ)

  • OT কমেছে = মাসে 60,000 টাকা সাশ্রয়
  • Defect কমেছে = মাসে 40,000 টাকা সাশ্রয়

মোট লাভ = 100,000 টাকা / মাস

👉 ১ মাসেই খরচ উঠে গেছে
👉 এরপর থেকে লাভ

📌 এটিই Training ROI—সংখ্যায় প্রমাণ 

Skill Matrix & TNA এখানে কেন গুরুত্বপূর্ণ?

কারণ—

  • Skill Matrix দেখায় কোথায় Gap
  • TNA নিশ্চিত করে সঠিক Training

📌 ভুল জায়গায় Training = ROI শূন্য
📌 সঠিক জায়গায় Training = ROI নিশ্চিত 

HR-এর জন্য Practical KPI (Training Linked)

KPI

Training Link

Efficiency

Skill Training

OT Hours

Multi-skill Training

Defect %

Quality Training

Absenteeism

Supervisor Training

📌 Training KPI-র সাথে যুক্ত না হলে গুরুত্ব পায় না

কোথায় সবচেয়ে বড় ভুল হয়?

❌ Training শেষেই থেমে যায়
❌ ROI হিসাব করা হয় না
❌ Business ভাষায় রিপোর্ট করা হয় না 

মনে রাখবেনঃ

  • Training প্রমাণ করা সম্ভব—ডেটা থাকলে
  • ROI দেখাতে পারলে HR শক্ত অবস্থানে যায়
  • Training তখনই মূল্যবানযখন Business Result দেয়

Post a Comment

Previous Post Next Post