Blue-Collar Hiring: ভুল শ্রমিক মানেই লাইনের ক্ষতি

যে কোনো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে blue-collar hiring শুধু লোক নেওয়া নয়। এটা সরাসরি efficiency, quality আর cost control-এর সাথে জড়িত। কিন্তু বাস্তবে কি সবাই এটা বোঝেন?
একজন ভুল অপারেটর মানে কী? লাইন efficiency কমে যায়। Reject আর alter বাড়ে। OT বাড়তে থাকে। Target miss হয়। Supervisor আর HR-এর উপর চাপ পড়ে। এক কথায়— "ভুল শ্রমিক মানেই লাইনের ক্ষতি"। কিন্তু এই ক্ষতিটা কতটা গভীর, সেটা সবাই realize করেন না।
Blue-collar hiring কেন critical?
প্রথমত, line efficiency। একজন অপারেটর SMV অনুযায়ী কাজ করতে না পারলে পুরো লাইনের output কমে যায়। দ্বিতীয়ত, quality impact। Skill mismatch হলে defect বাড়ে, rework বাড়ে, cost বাড়ে। তৃতীয়ত, manpower planning ভেঙে পড়ে। Approved manpower budget অনুযায়ী লোক নিয়েও productivity না আসলে planning ব্যর্থ। আর চতুর্থত, hidden cost— training cost, replacement cost, production delay, buyer claim risk। এগুলো পরে বুঝা যায়, যখন ক্ষতি হয়ে গেছে।
সাধারণ ভুলগুলো
শুধু headcount দেখে hiring— "লোক দরকার, তাড়াতাড়ি নাও"— এই মানসিকতা বিপজ্জনক। Skill test না নেওয়া। লাইন-ভিত্তিক practical test ছাড়া operator নেওয়া মানেই ঝুঁকি। Behavior check না করা— attendance pattern, discipline history, stability না দেখে নিয়োগ। আর production-এর সাথে coordination না করা— HR আলাদা, IE আলাদা, production আলাদা— এই disconnect ক্ষতিকর।
Effective framework
Manpower requisition clear করতে হবে। Section-wise breakdown, skill category (A/B/C grade operator), urgency level— সব specific থাকা চাই। Practical skill test বাধ্যতামূলক। ২০-৩০ মিনিটের live operation, target vs actual compare, quality check সঙ্গে সঙ্গে। Attendance আর stability check— last 2-3 job history, frequent job change কিনা, OT attitude কেমন।
7-day performance review system কার্যকর হতে পারে। Joining-এর ৭ দিনের মধ্যে efficiency %, defect rate, behavior feedback— দেখা যায়। Fail করলে দ্রুত replacement plan।
Blue-collar hiring মানে CV screening নয়। এটা "right skill, right line, right time"। একজন ভুল operator শুধু নিজের কাজ খারাপ করে না— সে পুরো লাইনের rhythm নষ্ট করে দেয়। এটা সবচেয়ে বড় ক্ষতি।

Post a Comment

Previous Post Next Post