Employee Grievance: “একটি অভিযোগ থেকে বড় আগুন সৃষ্টি হতে পারে।”


ফ্যাক্টরিতে বড় সমস্যা আসলে ছোট কিছু থেকেই জন্ম নেয়। একটা ছোট অভিযোগ, যেটা অনেক সময় পাত্তা দেওয়া হয় না— “এটা তেমন কিছু না, পরে দেখা যাবে”— সেটা থেকেই শুরু হয় সব গণ্ডগোল। শুধু একটা ছোট বিষয়, কিন্তু ঠিক মত না দেখলে, সেটাই পরে অসন্তোষ, গুজব, শ্রমিক বিক্ষোভ— এমনকি বড় সংঘর্ষে গড়াতে পারে।

Employee Grievance ঠিকভাবে সামলানো HR-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা।

Employee Grievance আসলে কী?

কোনো কর্মী যখন মনে করে, তার সঙ্গে অন্যায় হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, তখন সে যেটা জানায়, সেটাই Grievanceএটা হতে পারে—

ওভারটাইম বা বেতনের সমস্যায়,

সুপারভাইজারের আচরণে,

কাজের চাপ থেকে,

ছুটি বা উপস্থিতি নিয়ে।

Grievance মানে শুধু অভিযোগ না— এটা কর্মীর অনুভূতির প্রকাশ।

Grievance ছোট থাকতেই কেন সমাধান দরকার?

ফ্যাক্টরিতে সবাই একসঙ্গে কাজ করে। একজনের সমস্যা যদি ঠিকমতো না দেখা হয়, সেটা খুব দ্রুত অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ধরা যাক, একজন Worker বললো, “আমার OT ভুল হয়েছে।” HR যদি সেটা এড়িয়ে যায়, পরের দিন ১০ জন এসে বলবে, “আমাদেরও OT ভুল।” একটা ছোট অভিযোগই তখন বড় আগুনে রূপ নেয়।

তাহলে HR কীভাবে Grievance সামলাবে?

১. আগে শুনুন, পরে বলুন

প্রথম ধাপ—শোনা। Worker যদি দেখে, HR মন দিয়ে শুনছে, তার অর্ধেক রাগ এমনিতেই কমে যায়।

শুনলেই অর্ধেক সমস্যা মিটে যাবে।

২. তথ্য যাচাই করুন

শুধু অভিযোগ শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে না। Attendance record, payroll data, supervisor-এর বক্তব্য—সব দিক দেখে নিতে হবে।

অভিযোগ নয়, তথ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

৩. দ্রুত সমাধান দিতে চেষ্টা করুন

Grievance নিয়ে দেরি করলে গুজব ছড়াতে পারে, অসন্তোষ সৃষ্টি হতে পারে। দ্রুত সমাধান দিলে Worker-দের বিশ্বাস বাড়বে।

৪. নিরপেক্ষ থাকতে হবে

HR একপক্ষে গেলে কেউ আর বিশ্বাস করবে না। HR-এর কাজ বিচারক হয়ে নয়, মাঝখানে থেকে সমাধান খুঁজে দেওয়া।

Fairness-HR-এর সবচেয়ে বড় শক্তি।

৫. Feedback দিতে হবে

অভিযোগ শুনে চুপ না থেকে Feedback দিতে হবেWorker জানতে চায়, কী হলো, কী সিদ্ধান্ত হলো। Feedback না দিলে Worker ভাববে, অভিযোগটি নিয়ে কিছুই করা হয়নি।  

শেষ কথা—

Employee Grievance Management শুধুমাত্র এর নিজের একার দায়িত্ব না। প্রতিটি বিভাগীয় প্রধানের নিয়ে কাজ করলে কর্মক্ষেত্রে শান্ত পরিবেশ বিরাজ করবেশান্ত কর্মপরিবেশই উৎপাদনের ভিত্তি। একটা ছোট অভিযোগ সময়মতো সামলে দিলে বড় ঝামেলা আর হবে না।

Post a Comment

Previous Post Next Post