“HR-এর দৃশ্যমান কাজের অংশটা ছোট, অদৃশ্য অংশটাই আসল কাজ”
অনেকেই ভাবেন, HR মানেই রিক্রুটমেন্ট, জয়েনিং, পে-রোল, আর ছুটির
হিসাব—মানে, যা চোখে পড়ে, সেটা নিয়েই HR-এর পুরো পৃথিবী। কিন্তু HR এর কাজ আসলে একদম আইসবার্গের মতো—পানির ওপরে ছোট্ট একটা অংশ দেখা
যায়, আর আসল বড় অংশটা থাকে
নিচে, চোখের আড়ালে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয়ে থাকে।
HR-এর দৃশ্যমান কাজ
যেগুলো সবাই দেখতে পায়, সেগুলোই সাধারণত সামনে আসে:
- রিক্রুটমেন্ট
- জয়েনিং ও অনবোর্ডিং
- পে-রোল প্রসেসিং
- এটেনডেন্স আর লিভ ম্যানেজমেন্ট
- HR ডকুমেন্টেশন
এসব জরুরি, সন্দেহ নেই। কিন্তু এগুলো HR-এর কাজের কেবল একটা অংশ—পুরোটা নয়।
HR-এর অদৃশ্য, কিন্তু আসল কাজ
যা চোখে পড়ে না, অথচ প্রতিষ্ঠানের ভিত গড়ে তোলে, সেগুলো হলো:
- অর্গানাইজেশনাল কালচার তৈরি করা
- এমপ্লয়ি এনগেজমেন্ট বাড়ানো
- কনফ্লিক্ট রেজল্যুশন
- লিডারশিপ ডেভেলপমেন্ট
- ট্যালেন্ট ধরে রাখা
- পলিসি ডেভেলপমেন্ট
- রিস্ক আর কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট
এসব কাজ ঢাকঢোল পিটিয়ে
হয় না, কিন্তু এগুলোর ওপরই
প্রতিষ্ঠানের স্থিতিশীলতা টিকে থাকে।
কেন HR Iceberg বোঝা দরকার?
HR-কে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন হিসেবে
দেখলে প্রতিষ্ঠান একটা বড় কৌশলগত শক্তি হারায়। কারণ, HR:
- অর্গানাইজেশনাল বিহেভিয়ার গড়ে তোলে
- লিডারশিপ পাইপলাইন তৈরি করে
- এমপ্লয়িদের মোটিভেশন ধরে রাখে
- রিস্ক আর কমপ্লায়েন্স সামলায়
মানে, HR শুধু মানুষ নিয়োগ করে না—মানুষ ও
প্রতিষ্ঠানের ভবিষ্যৎ গড়ে।
কারখানা আর
কর্পোরেট পরিবেশে আসল চ্যালেঞ্জটা এখানেই
ম্যানুফ্যাকচারিং বা
কর্পোরেট সেক্টরে HR-এর অদৃশ্য
কাজগুলো আরও বেশি দরকারি—ওয়ার্কার এনগেজমেন্ট, লেবার রিলেশন,
প্রোডাক্টিভিটি
কালচার, কনফ্লিক্ট প্রতিরোধ, কমপ্লায়েন্স মনিটরিং এসব ছাড়া প্রতিষ্ঠান
বাঁচে না। কারখানায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ মেনেই অনেক কিছু করতে হয়, এই অদৃশ্য কাজগুলোই রিস্ক কমায়।
স্ট্র্যাটেজিক HR: আইসবার্গের নিচের
পাওয়ার
একটা শক্তিশালী HR টিম শুধু ফাইল বা হিসাব দেখে না—ওরা
প্রতিষ্ঠানের কালচার, সক্ষমতা আর
ধারাবাহিকতা নিশ্চিত করে। যারা আইসবার্গের নিচে থাকা কাজগুলো গুরুত্ব দেয়, তারাই আসলে দীর্ঘমেয়াদে টিকে থাকে।
মনে রাখবেন-
HR-এর দৃশ্যমান কাজগুলো দরকারি, তাতে সন্দেহ নেই। কিন্তু আসল ইম্প্যাক্ট আসে অদৃশ্য কাজগুলো থেকে। রিক্রুটমেন্ট মানুষ নিয়ে আসে, কিন্তু কালচার মানুষ ধরে রাখে। তাই মনে রাখুন—আইসবার্গের উপরের অংশে কাজ দেখা যায়, নিচের অংশের কাজগুলো অদৃশ্য থাকলেও পুরো দুইং অংশ প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে।
