শ্রমিক ছাঁটাইয়ের আইনি পদ্ধতি ও শ্রমিকের প্রাপ্য অধিকার


এখানে নিয়ম এতটা জটিল না।  প্রথমত
, প্রতিষ্ঠান চাইলে যে কাউকে ছাঁটাই করতে পারবে না।  মালিক যদি দেখতে পান, কাজের তুলনায় বেশি লোক আছে, তাহলে শুধু তখনই ‘প্রয়োজন অতিরিক্ততা’ দেখিয়ে ছাঁটাই করতে পারবেন।

এখন, ধরুন কেউ একটা প্রতিষ্ঠানে এক বছর ধরে কাজ করছে।  হঠাৎ ছাঁটাই করা যাবে না, ফাঁকা হাতে ফেলে দিয়ে মালিকের চলে যাওয়ার সুযোগ নেই।  তাকে ছাঁটাই করতে হলে মালিককে তিনটা ধাপ মানতে হবেঃ

প্রথমত, ছাঁটাইয়ের কারণ লিখে এক মাস আগে নোটিশ দিতে হবে।  চাইলে মালিক এক মাসের মজুরি দিয়ে, কোনো নোটিশ ছাড়া সরাসরি বিদায় করতে পারেন।  সবাইকে একসাথে ছাঁটাই করলে একটা চিঠি দিলেই হবে।

দ্বিতীয়ত, এই নোটিশের একটা কপি ‘মহাপরিদর্শক’ বা দায়িত্বপ্রাপ্ত অফিসারকে দিতে হবে, আর একটা কপি প্রতিষ্ঠানটিতে কর্মরত যৌথ দরকষাকষির প্রতিনিধি (CBA) কে পাঠাতে হবে।

তৃতীয়ত, ক্ষতিপূরণ।  যত বছর চাকরি করেছেন, প্রতি বছরের জন্য ৩০ দিনের মূল মজুরি, অথবা গ্র্যাচুইটি (যেটা বেশি), সেইটা দিতে হবে।  

আর একটা নিয়ম — ‘লাস্ট কাম, ফার্স্ট আউট’।  কোনো নির্দিষ্ট ক্যাটাগরির শ্রমিক ছাঁটাই করতে হলে, যে শ্রমিক সবচেয়ে পরে এসেছে, তাকে আগে বাদ দিতে হবে।  পুরানো লোকদের রেখে নতুনদের আগে ছেঁটে ফেলতে হয়। চুক্তিতে অন্য কিছু না থাকলে, এই নিয়মই মানতে হবে। 

Post a Comment

Previous Post Next Post