কর্মক্ষেত্রে ডে-কেয়ার স্থাপনের নিয়ম আর নীতিমালা নিয়ে কথা বলতে গেলে, প্রথমেই জানা দরকার—যেসব প্রতিষ্ঠানে ৪০ জন বা তার বেশি নারী শ্রমিক কাজ করেন, সেখানে তাদের ৬ বছরের কম বয়সী বাচ্চাদের রাখার জন্য শিশু কক্ষ রাখতে হয়। এটা আইনে বাধ্যতামূলক।
প্রতি
শিশুর জন্য মেঝেতে অন্তত ৬০০ বর্গ সেন্টিমিটারের জায়গা থাকতে হবে, আর
কক্ষের উচ্চতা কমপক্ষে ৩৬০ সেন্টিমিটার। কক্ষটা
এমন জায়গায় হওয়া দরকার যেখানে ধোঁয়া, ধুলাবালি বা বড় কোনো শব্দ নেই এবং
মায়েরা সহজে আসতে যেতে পারেন। দেয়াল আর
ছাদ গরম-ঠান্ডা আটকায়,
পানি ঢোকে না—এমন হতে হবে। দেয়ালের নিচ মসৃণ, ভেদ্যতা মুক্ত থাকতে হবে, ন্যূনতম
১.২২ মিটার পর্যন্ত।
শিশুদের
যত্ন নেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বা অভিজ্ঞ নারী নিয়োগ দিতে হবে। আসবাবপত্রের মধ্যে প্রতিটি
শিশুর জন্য বিছানা,
খাট বা দোলনা, আর মায়েদের জন্য দুগ্ধপান সুবিধায়
চেয়ার বা আসন থাকা বাধ্যতামূলক। দু গ্ধদানের জন্য
আলাদা কক্ষ বা পর্দা দেওয়া যায়গা রাখতে হবে, যাতে মায়েদের গোপনীয়তা ঠিক থাকে।
খাদ্য হিসাবে প্রতিটি শিশুকে প্রতিদিন কমপক্ষে ০.২৫ লিটার দুধ আর পর্যাপ্ত পুষ্টিকর
খাবার দিতে হবে পরিষ্কার পোশাক দিতে হবে, আর
হাত-পা ধোয়ার জন্য আলাদা কক্ষ বা জায়গা লাগবে। প্রতি পাঁচজন শিশুর জন্য অন্তত একটা বেসিন বা
সমমানের ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। প্রতিদিন
প্রতি শিশুর জন্য ৫ লিটার পানি, আর সঙ্গে সাবান ও তোয়ালের
ব্যবস্থা থাকতে হবে।
বয়স্ক
শিশুদের খেলা আর বিনোদনের জন্য ছায়া ও নিরাপদ খেলার মাঠ থাকতে হয়। তবে, জায়গার অভাব হলে
প্রধান পরিদর্শক চাইলে এ নিয়মে ছাড় দিতে পারেন।
আসলে, সব
কিছুতে মূল চাওয়া—বাচ্চারা যেন নিরাপদ, পরিচ্ছন্ন আর আনন্দময় পরিবেশে
থাকে; একই সঙ্গে মায়েরা নিশ্চিন্তে কাজ করতে পারে।
